Monday, March 2, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে বিশেষ ভূমিকায় মহারাজ

Date:

Share post:

৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। এই ম‍্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর এই ম‍্যাচে নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বলা যেতে পারে ফাইনালের মেগা ম্যাচকেই প্রত্যাবর্তনের জন্য বেছে নিলেন মহারাজ। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে হিন্দিতে ধারাভাষ‍্য দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসাবে প্রায়শই টিভির পর্দায় দেখা যেত মহারাজকে। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে বসার পর এই কাজে ছেদ পড়ে তাঁর। বর্তমানে বোর্ড প্রশাসনের দায়িত্বে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ‍্য দিতে দেখা যাবে মহারাজকে। এদিন ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ের ধারাভাষ্যকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে সম্প্রচারকারী চ্যানেল। ইংরাজি এবং হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা করছে সম্প্রচারকারী চ্যানেলটি।

সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, নাসের হুসেন, ম্যাথু হেডেন ধারাভাষ্য দেবেন ইংরাজিতে। হিন্দি ধারাভাষ্যের দায়িত্বে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সঙ্গে পাবেন হরভজন সিং, দীপ দাশগুপ্ত, এস শ্রীসন্থকে।

আরও পড়ুন:এবার আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন ৮৩’র বিশ্বকাপাররা

 

 

spot_img

Related articles

পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি: স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়াল রাজ্য 

রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য চিকিৎসার খরচে বড়সড় স্বস্তি দিল নবান্ন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (ডব্লিউবিএইচএস) অন্তর্ভুক্ত...

আদালতের নির্দেশ সত্ত্বেও মেলেনি অনুদান, ২৫ বছর পর সুবিচারের আশায় গৃহবধূ

আড়াই দশক আগের সেই অভিশপ্ত রাত আজও তাড়া করে বেড়ায় তাঁকে। ২০০০ সালে কলকাতা হাইকোর্ট তাঁর প্রাপ্য অনুদানের...

২০২৬-এ অবাধ ও শান্তিপূর্ণ ভোট চাই, আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আইনজীবী 

২০২৬-এ অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আর্জি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। তাঁর আবেদন গ্রহণ করে...

আজও নিজের হাতে ‘গণশক্তি’ লাগিয়ে বেড়ান তিনি

স্বামী অমিতাভ নন্দী (Amitabha Nandi) ছিলেন ডাকসাইটে সিপিএম (CPIM) নেতা তথা দমদমের সাংসদ। তিনি নিজে ছিলেন বিধাননগর পুরসভার...