Monday, March 2, 2026

সেতুতে আলোর আর্জি ছিল RSS কর্মীর, কথা রাখলেন অভিষেক

Date:

Share post:

জনসংযোগ যাত্রায় মে মাসের মাঝামাঝি পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন জামালপুরে জনসংযোগ সারছেন, তখনই এক আরএসএস কর্মী অভিষেকের কাছে গিয়ে ওই এলাকায় হরেকৃষ্ণ কোঙার সেতুতে আলোর ব্যবস্থা করার আর্জি জানান। কারণ, ওই সেতুতে দীর্ঘদিন রাতে আলো জ্বলে না। ফলে অন্ধকারে যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাশাপাশি অন্ধকার সেতুতে অসামাজিক কার্যকলাপ হওয়ার আশঙ্কাওপ্রকাশ করেন ওই আরএসএস কর্মী। অভিষেক খুব আন্তরিকতার সঙ্গে ওই যুবকের কথা শোনেন। সেখানে দাঁড়িয়েই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অভিষেক যে শুধু মুখে বলেন না, কাজেও করে দেখান, ফের তার প্রমাণ মিলেছে। ওই সেতুতে ইতিমধ্যেই আলোর ব্যবস্থা হয়েছে বলে জানা গিয়েছে। জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক জানান, ওই সেতুতে আলোর ব্যবস্থা করতে রাজ্য সরকারের তরফে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে। খুব দ্রুত সেই কাজ শেষ হবে। যতদিন কাজ চলবে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অস্থায়ীভাবে আলোর ব্যবস্থা করা‌ হয়েছে। আঁধারের সেতুতে আলো পেয়ে খুশি এলাকাবাসীরা।

আরও পড়ুন:গুপ্তচরবৃত্তিতে পেগাসাস, রেলের উন্নত প্রযুক্তিতে উদাসীন!মোদিকে তোপ অভিষেকের, রেলমন্ত্রীর পদত্যাগ দাবি


 

 

spot_img

Related articles

আজ নজরুল মঞ্চে অভিষেক: ‘তফশিলির সংলাপ’ সমাবেশে দলীয় নেতৃত্বদের নির্দেশের অপেক্ষা

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রান্তিক মানুষদের বিপদের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার ও নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে...

আজ নেতাজি ইন্ডোরে দোল ও হোলি উৎসব: যোগ দেবেন মুখ্যমন্ত্রী

গোটা রাজ্যে রঙের উৎসব উপলক্ষ্যে সাজ সাজ রব। একদিকে যেমন বাঙালির দোলযাত্রা, তেমনই হিন্দিভাষীদের হোলি ঘিরে উন্মাদনা তুঙ্গে।...

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...