Friday, May 15, 2026

করমণ্ডল এক্সপ্রেসের ভয়া.বহ দু.র্ঘটনায় শো.কস্তব্ধ বলিউড! টুইট সলমন, অক্ষয়ের

Date:

Share post:

প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে মৃতের সংখ্যা। দুর্ঘটনার (Coromandel Express Accident) পর প্রায় ২১ ঘন্টা কাটতে চলেছে, এখনও চলছে উদ্ধার কাজ। শতকের সবথেকে মারাত্মক রেল বিপর্যয়কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) চোখে পড়েছে সমবেদনা আর শোকবার্তা। কোথাও ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঁকি দিচ্ছে হাত, কোথাও আপনজনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন বাড়ির লোকেরা। ব্রেকিং নিউজ হয়ে প্রতি ঘন্টায় ৩০-৪০ করে বেড়ে যাচ্ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৯০০এর বেশি মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ২৭০ এর কাছাকাছি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কয়েকশো মানুষ। গোটা দেশের পাশাপাশি শোকস্তব্ধ বলিউড (Bollywood) । টুইট করলেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) ,চিরঞ্জিবী, জুনিয়র এনটিআরের মতো প্রথম সারির তারকারা।

শুক্রবার রাতের এই দুর্ঘটনায় কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বালাসোর। আজ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে সলমন খান লেখেন, ”আমি শোকাহত, মৃতদের আত্মার শান্তি কামনা করি। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে শক্তি দিক ঈশ্বর।”

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার শোক প্রকাশ করে জানান, ”দুর্ঘটনার ছবিগুলো দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

হাসপাতালগুলোয় এখন রক্তের হাহাকার। রাজনীতি ভুলে আজ সব দল সব জাতি এই ভয়ংকর পরিস্থিতিতে মনুষ্যত্বের পাশে দাঁড়াতে চাইছে। রক্তের প্রয়োজনীয়তা মেটাতে রক্তদানের আবেদন করলেন দক্ষিণী তারকা চিরঞ্জিবী। তিনি লিখলেন, “এই দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক। ঠিক বুঝতে পারছি না এইসময় কী করা উচিত। জানি প্রচুর রক্তের প্রয়োজন। অনুরাগীদের অনুরোধ করব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য।”

দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআরও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এর পাশাপাশি যত দ্রুত সম্ভব যাতে আহতদের কাছে যাতে সাহায্য পৌঁছে যায় সেদিকেও নজর রাখার অনুরোধ করেছেন সরকারকে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...