Wednesday, June 24, 2026

বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ শেখ হাসিনার, বাংলাদেশীদের জন্য হটলাইন চালু

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: ওড়িশার(Odisha) বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়(train accident) প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন। যেখানে ভারতীয়দের পাশাপাশি রয়েছেন বাংলাদেশীরাও(Bangladeshi)। দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশ্যে শনিবার শোক প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। পাশাপাশি এই ট্রেন দুর্ঘটনার পর বাংলাদেশীদের জন্য হটলাইন চালু করল কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।

শুক্রবার রাতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার মুখে পড়ে। সাধারণত বাংলাদেশীরা চিকিৎসার জন্য এই ট্রেনটিতে যাতায়াত করেন। সেদিকে নজর রাখে দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশা সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে।” পাশাপাশি আরও জানানো হয়, “এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের নিম্নোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হচ্ছে +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটসঅ্যাপ)।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...