Sunday, June 7, 2026

শেষ উদ্ধারকাজ! বুধেই পরিষেবা স্বাভাবিকের প্রস্তুতি নিচ্ছে রেল

Date:

Share post:

শুক্রবার ওড়িশার ট্রেন দুর্ঘটনার পর থেকে জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। আপাতত উদ্ধারকাজ শেষ করে লাইন মেরামতির কাজে হাত লাগিয়েছে রেল। রবিবার সকাল পর্যন্ত রেলের তরফে জানানো হয়েছে,কতদূর এগোল উদ্ধারকাজ। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিকের কাজ চলছে বলেও জানিয়েছেন খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন:৩৬ ঘণ্টা পার! চলছে উদ্ধারকাজ!বাতিল বহু ট্রেন, রইল তালিকা

আজ সকালে দক্ষিণ-পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, বালেশ্বরের দুর্ঘটনাস্থলে মেরামতির কাজ অনেকটাই এগিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কামরাগুলি লাইনের উপর থেকে সরানো গিয়েছে। কামরা মেরামতির কাজ চলছে। সেই সঙ্গে সমান্তরালেই চলছে রেললাইন সারানোর কাজও।রেলের তরফে এও জানানো হয়েছে, খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লাইন মেরামতির কাজে নজরদারি চালাচ্ছেন।

রেল জানিয়েছে, শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের যে ২১টি কামরা লাইনচ্যুত হয়েছিল বা লাইনের উপর আটকে ছিল, সেগুলি আপাতত সরানো হয়েছে। ভেঙে যাওয়া কামরার যন্ত্রাংশ, যন্ত্রপাতি, চাকা ইত্যাদি এখন দুর্ঘটনাস্থল থেকে পরিষ্কার করা হচ্ছে। ঘটনাস্থলে কাজ করছে রেলের তিনটি মালগাড়ি এবং ক্রেন। উন্নত প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব এলাকা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার অভিঘাতে ওই এলাকার রেললাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই লাইন সংযোগের কাজও চলছে জোরকদমে। বুধবারের মধ্যে লাইন মেরামতির কাজ সম্পূর্ণ শেষ করে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শনিবার রাতেই বালেশ্বরে পৌঁছয় কংগ্রেসের প্রতিনিধি দল। অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক অসিত মিত্র, মধ্য কলকাতা জেলা সভাপতি সুমন পাল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কৃষ্ণা দেবনাথ এবং প্রীতম ঘোষ। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন অধীররঞ্জন চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী।রেলের রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হওয়ার জেরেই এহেন ঘটনা বলে কংগ্রেসের তরফে অভিযোগ জানান হয়।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...