Sunday, June 28, 2026

খেলো ইন্ডিয়া-তে বাংলায় সেরা অ্যাডামাস ইউনিভার্সিটি

Date:

Share post:

‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে’ নয়টি পদক (Medal) জয় করল অ্যাডামাস ইউনিভার্সিটি (Adamas University)। এর মধ্যে তিনটি সোনা (Gold), তিনটি রুপো (Silver) এবং তিনটি ব্রোঞ্জ (Bronze) মেডেল রয়েছে। বাংলায় তারা প্রথম হয়েছে। পূর্ব ভারতের মধ্যে দ্বিতীয়। তাদের আগে রয়েছে কলিঙ্গ ইউনিভার্সিটি। তাদের স্বর্ণপদক সংখ্যা ৫। আর সারা ভারতের মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে ২৩তম স্থানে।

গত তিন বছরের মূল্যায়নে এবার সেরা পারফরম্যান্স করেছে অ্যাডামাস ইউনিভার্সিটি। প্রথম বছর তাদের স্থান ছিল ৮৮তম। একটাই মাত্র পদক ছিল সেবার। তার পরের বছর সাতটা পদক। পঞ্চাশের ঘরে উঠে আসে তারা। তবে সে বছর কোনও স্বর্ণপদক ছিল না। কিন্তু এবার তিনটে স্বর্ণপদক পেয়ে নিজেদের ব়্যাঙ্ক পদক তালিকার অনেকটাই উপরে তুলে আনতে পেরেছে অ্যাডামাস। তবে, আরেকটু ভালো ফল করা যেতে বলে জানাচ্ছে তারা। কিন্তু তাদের ভালো খেলোয়াড়রা এই ‘খেলো ইন্ডিয়া’ প্রতিযোগিতার আগেই রেল-সহ বিভিন্ন সরকারি সংস্থায় চাকরি পেয়ে যান। ফলে নিয়মের বেড়াজালে তাঁরা আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি। সেই খেলোয়াড়রা থাকলে পদক তারিকায় ১০-এর মধ্যে উঠে আসতে পারত অ্যাডামাস ইউনিভার্সিটি। তবে, এবারের ফল নিয়ে আত্মতুষ্টিতে না ভুগে, আগামী বছরের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তারা। সামনের বছর আরও বেশি পদক জয় করে তালিকার প্রথম দিকে থাকাটাই এখন লক্ষ্য।

আরও পড়ুন- রাত পোহালেই হুগলিতে অভিষেক, নবজোয়ার কর্মসূচি ঘিরে চূড়ান্ত তৎপরতা 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...