Wednesday, February 4, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে দেখা করলেন সাক্ষী-বজরংরা

Date:

Share post:

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারের দাবিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। শনিবার রাতে অমিত শাহ-এর সঙ্গে দেখা করেন প্রতিবাদী কুস্তিগিরেরা। যদিও বৈঠক নিষ্ফলা। ব্রিজভূষণের গ্রেফতার নিয়ে কোন ইতিবাচক মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আইন আইনের পথে চলবে।”

আন্দোলনকারী কুস্তিগিরদের এফআইআরের ভিত্তিতে দিল্লি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তদন্তের গতি নিয়ে খুশি নন বজরংরা। আর সেই কারণেই অমিত শাহের দ্বারস্থ হন বিনেশরা। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। শনিবার গভীর রাত পর্যন্ত চলে বৈঠক। অমিত শাহ-এর কাছে তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারী কুস্তিগিররা। ব্রিজভূষণের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন সাক্ষীরা। এই কথা শুনে কুস্তিগিরদের আশ্বস্ত করেন অমিত শাহ। তিনি বলেন,”আইন আইনের পথে চলবে।”

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন হেনস্থার স্বীকার হন আন্দোলনকারী কুস্থিগিররা। ওই দিনের পর দিল্লির যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। নতুন করে কোথাও ধর্না শুরু করেননি বজরং, সাক্ষীরা।

আরও পড়ুন:মানবিক সেহবাগ, বালেশ্বরের ট্রেন দু.র্ঘটনায় অভিভাবকহারাদের পাশে বীরু


 

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...