Monday, March 16, 2026

অভিষেককে ভয় পেয়ে পরিবারকে হয়রানি! সুপ্রিম কোর্টের নির্দেশকে ‘উপেক্ষা’ ইডির

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে আটকানো ও তাঁকে তলবে এই অভিযোগ উঠছে। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নবজোয়ার কর্মসূচি ঘিরে স্থানীয়দের উদ্দীপনা তুঙ্গে। তা দেখেই বেজায় ভীত গেরুয়া শিবির। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই পরিবারকে হেনস্থা করে তাঁক উপর চাপ সৃষ্টি করে চেষ্টা কেন্দ্রের মোদি সরকারের।

কী আদেশ দেয় শীর্ষ আদালত-

• তলবের অন্তত ২৪ ঘণ্টা আগে জানাতে হবে
• জিজ্ঞাসাবাদের আগে পুলিশ কমিশনার ও মুখ্যসচিবকে নিরাপত্তার জন্য জানাতে হবে
• গত বছর ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, রুজিরার ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা নেই
• গত বছর ৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর আমেরিকা ঘুরে এসেছেন, তখন তাঁকে আটকানো হয়নি।
• দুবাই যাওয়ার জন্য ৩ জুন আবেদন জানান, ৫-১৩ জুন তিনি দুবাই থাকবেন বলে জানান।
• তখন তাঁকে বাধা দেওয়া হয়নি।

সোমবার, দুবাই যাওয়ার আগে আটকে রুজিরাকে আচমকা নোটিশ ধরায় ED। সুপ্রিমো কোর্টের অর্ডার থাকার পরেও কেন তাঁকে আটকানো হল! যদি বিদেশ ভ্রমণে আটকানোর কথাই থাকে, তাহলে গতবছর আমেরিকা সফরের আগে আটকানো হল না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার দেখে, ভয় পেয়েই কি মোদি সরকার এজেন্সি দিয়ে তাঁর পরিবারকে হেনস্থা করছে- এখন এই প্রশ্নই রাজনৈতিক মহলে।

 

 

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...