Saturday, April 11, 2026

“অমূল্য মুহূর্তের সাক্ষী হয়ে আপ্লুত”, নবজোয়ারে ফুরফুরা শরিফে অভিষেক

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার (Trinamoole Nabajowar) কর্মসূচির আজ ৪০তম দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হুগলিতে (Hoogly) তাঁর কর্মসূচি শুরু করেছেন। জেলায় পা রেখে প্রথমেই তিনি যান ফুরফুরা শরিফ (Furfura Sharif)। সেখানে গিয়ে সাক্ষাৎ করেন পীরজাদা ত্বহা সিদ্দিকি সহ বেশ কয়েকজনের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বলেন, আগেও তিনি এখানে এসেছেন। ফুরফুরা শরিফের মতো ধর্মীয় স্থানে এসে ভালো লাগে জানিয়ে তিনি বলেন, “মানুষের কাছ থেকে লড়াই করার উৎসাহ পান তিনি। তাঁর বার্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এই রাজ্য-দেশ সকলের।” ফুরফুরা শরিফে আসা-যাওয়ার পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনেন। সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি ও বঞ্চনার কথা তুলে ধরেন।

পরে তিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফুরফুরা শরিফে যাওয়ার বেশকিছু ছবি পোস্ট করেন। তিনি লেখেন, “আজ, হুগলির জাঙ্গিপাড়ায় প্রয়াত পীর আবু বকর সিদ্দিকির মাজারে যাওয়ার সৌভাগ্য হল আমার। সাক্ষাৎ হল এখানকার প্রবীণতম ইমাম-সহ অন্যান্যদের সঙ্গে। সর্বজনের শান্তি কামনায় সকলে মিলে একসঙ্গে প্রার্থনা করলাম। মাজারের স্নিগ্ধ আবহে পরশ পেলাম শান্তির, সৌভ্রাতৃত্বের। জনসংযোগ যাত্রার সৌজন্যে আরও একবার এমন অমূল্য মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি আপ্লুত!”

অভিষেকের আরও সংযোজন, “তৃণমূলে নবজোয়ারে সামিল হতে মাজার চত্বরে এবং তার আশপাশে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আমার সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলেন তাঁরা। নিজেদের রোজের নানা প্রয়োজন, দাবি সাবলীলভাবে জানিয়েছিলেন আমাকে। এইভাবে মানুষের মাঝে মিশে গিয়ে, আমার অভিজ্ঞতার ঝুলি প্রতিদিন আরও, আরও সমৃদ্ধ হয়ে উঠছে!”

 

.

 

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...