Friday, May 22, 2026

সোমবার হয়ে গেল কলকাতা লিগের গ্রুপ বিন‍্যাস, কঠিন গ্রুপে মোহনবাগান,DHFC

Date:

Share post:

সোমবার আইএফএ অফিসে হয়ে গেল আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন‍্যাস। মোট ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হল লটারির মাধ‍্যমে। কঠিন গ্রুপে মোহনবাগান, ডায়মন্ড হারবার এফসি। এদিন প্রিমিয়ার ‘এ’এবং প্রিমিয়ার ‘বি’ ক্লাবগুলিকে নিয়ে মিটিং করে আইএফএ কর্মকর্তারা।

এদিন যে গ্রুপ বিন‍্যাস হয়েছে, তাতে মোহনবাগান রয়েছে গ্রুপ ‘এ’-তে, অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে ইস্টবেঙ্গল। তুলনামূলক কঠিন গ্রুপে মোহনবাগান। সবুজ-মেরুন গ্রুপে রয়েছে মহামেডান। এছাড়াও রয়েছে ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী এবং সাদার্ন সমিতির মতো দল, যারা যেকোনো দিন বড় ক্লাবগুলিকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফের মত ফুটবল ক্লাব।

এদিন বৈঠকের পর আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ জুন থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে।

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা লিগের দুটি গ্রুপ

গ্রুপ এ – মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্র।

গ্রুপ বি – ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ।

আরও পড়ুন:WTC ফাইনালে কাকে এগিয়ে রাখলেন শাস্ত্রী?

 

 

Related articles

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...