Monday, May 25, 2026

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বন্ধে পথে নামলেন অধ্যক্ষা

Date:

Share post:

সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক এর বিরূদ্ধে লড়াই এর অভিনব উদ্যোগ নিল কলকাতা ওমেন্স কলেজ। কলেজের IQAC এবং পিজি অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের ছাত্রীরা, কলেজের অধ্যক্ষা ড: অনুপমা চৌধুরী, অধ্যাপিকা ড: সায়ন্তনী ভট্টাচার্য এবং শিক্ষা কর্মীরা বাগবাজার মায়ের বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তায় নেমে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধে জনসচেতনতা আনার উদ্যোগ নেন। পথ চলতি মানুষের হাতের প্লাস্টিক ব্যাগ নিয়ে তাদের কাপড়ের পরিবেশ বান্ধব ব্যাগ দেওয়া হয়। এই উদ্যোগটি এই বছরের প্লাস্টিক বন্ধের থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

এ ছাড়া অন্য শিক্ষার্থী ও ফলিত মনোবিজ্ঞান বিভাগের প্রধান ডা. সায়ন্তনী ভট্টাচার্য কলেজ গ্যাংওয়েতে একটি সবুজ কর্নারে ছোট টবে চারা রোপণ করেন। খাদ্য ও পুষ্টি বিভাগের অধ্যাপক ড. দেবরতী মুখার্জি কলেজের সবুজ কর্নার এ অংশ নেন। কলেজের IQAC ও স্নাতোকত্তর ভূগোল বিভাগের উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। উদ্যোক্তা ছিলেন অধ্যাপক ড: ফাল্গুনী দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী উজ্জ্বল রায়।

আরও পড়ুন- CMM কোর্ট থেকে সারদাকর্তার চিঠির কপি নিল CBI, শুভেন্দুকে গ্রে.ফতারের দাবি কুণালের

Related articles

১০০ দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল: ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শমীকের

বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী...

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...