Tuesday, May 26, 2026

WTC ফাইনালে অজিদের বিরুদ্ধে নামার আগে একাধিক রেকর্ডর সামনে কোহলি

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে এই হাইভোল্টেজ ম‍্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে নামার আগে জোর প্রস্তুতিতে টিম ইন্ডিয়া। দীর্ঘক্ষণ নেটে গা ঘামাচ্ছেন ভারতের তারকা ব‍্যাটার বিরাট কোহলি। অজিদের বিরুদ্ধে WTC ফাইনালে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পযর্ন্ত বিরাট ২৪ ম্যাচে ১৯৭৯ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৮টি শতরান এবং ৫টি অর্ধশতরান। ফাইনালে আর ২১ রান করলেই বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন। শুধু তাই নয়, সব ফর্ম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পযর্ন্ত বিরাট খেলেছেন মোট ৯২টি ম্যাচ। তাঁর মোট রানসংখ্যা ৪,৯৪৫। ফাইনালে কোহলি ৫৫ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছুঁয়ে ফেলবেন ৫,০০০ রান। এছাড়াও আইসিসির নকআউট পর্যায়ে এখনও পযর্ন্ত ১৬ ইনিংসে ৬২০ রান করেন বিরাট। আইসিসির নকআউটে সর্বাধিক রান অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। ১৮ ইনিংসে ৭৩১ রান করেছেন তিনি। সচিন তেন্ডুলকর ১৪ ইনিংসে ৬৫৭ রান করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু’জনকেই টপকে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে।

আরও পড়ুন:বিরাট-অনুষ্কাকে জার্সি উপহার ম‍্যানসিটির

 

 

Related articles

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...