Wednesday, June 17, 2026

রেল দু.র্ঘটনায় মৃ.ত বেড়ে ২৮৮, এখনও শনাক্ত করা যায়নি ৮৩ জনের দে.হ

Date:

Share post:

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮। তবে ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন এদের মধ্যে শনাক্ত করা গেছে ২০৫ জনের দেহ। এখনও ৮৩ জনের দেহ শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পর কেটে গিয়েছে তিন দিন, এখনও হাসপাতালে অভিশপ্ত ট্রেনের শতাধিক যাত্রীর চিকিৎসা চলছে। আহত যাত্রীদের চোখে মুখে সেই রাতের আতঙ্কের ছাপ। মানসিক ভাবে বিপর্যস্ত বহু যাত্রী। ওড়িশার বিভিন্ন শহরের হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে তাঁদের। তার মধ্যে রয়েছেন বাংলার অনেক বাসিন্দাও। কীভাবে দুর্ঘটনা? কীভাবে মেন লাইনে আসা ট্রেন লুপ লাইনে? রিলে রুমের বিপত্তিতেই বিপর্যয়? ভুল না অন্তর্ঘাত? কার গাফিলতিতে ২৮৮ জনের মৃত্যু, হাজারের বেশি আহত? করমণ্ডল বিপর্যয়ের কারণ হিসাবে একাধিক তত্ত্ব উঠে আসছে। এই কারণ খুঁজতেই মঙ্গলবার সিবিআইয়ের ১০ জনের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। ১০ সদস্যের কেন্দ্রীয় দলের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। দুর্ঘটনার পর আপনজনের দেহ মৃত্যু স্তূপে বা হাসপাতালে হাসপাতালে খুঁজে বেড়াচ্ছেন কাছের মানুষেরা।

এদিন ওড়িশা (Odisha Train Accident) পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বাংলার (West Bengal) ১০৩ জনের দেহ শনাক্ত (Body Identification) করা গেছে, ৩১ জনের খোঁজ নেই।’

আরও পড়ুন- অভিযোগের পরও নিষ্ক্রিয় যোগীর পুলিশ, হতাশায় আত্মঘা.তী ধর্ষি.তার বাবা

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...