Monday, March 16, 2026

স্বচ্ছ ভারত প্রচারেই! বিশ্বের সর্বোচ্চ ২০ টি দূষিত শহরের মধ্যে ১৪ টি ভারতের

Date:

Share post:

ঢাকঢোল পিটিয়ে দেশজুড়ে ‘স্বচ্ছ ভারত মিশন’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারমুখি প্রধানমন্ত্রীর এই অভিযান প্রচারে কোটি কোটি টাকা ব্যয়ও করা হয়েছিল। কিন্তু নিট ফল শূন্য। হাতে কলমে তার প্রমাণ মিলল ফের একবার। গোটা বিশ্বে সর্বোচ্চ দূষিত শহরের যে তালিকা সম্প্রতি প্রকাশ্যে এল সেখানে দেখা যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ২০ টি দূষিত শহরের তালিকায় ১৪ টি শহর ভারতের।

প্রতি বছরের মতো এবছরেও বিশ্বের দূষিত শহরের তালিকা প্রকাশ করেছে সুইস সংস্থা আইকিউ এয়ার। আর সেই রিপোর্টে ভারতের যে ছবি প্রকাশ্যে এল তা দেখলে চমকে উঠতে হয়। সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ২০টি সবচেয়ে বেশি দূষিত শহরের মধ্যে ১৪টি রয়েছে ভারতে। দেশের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় উপরে রয়েছে ভিওয়ান্ডি ও দিল্লি। দূষিত শহরের বিশ্ব তালিকা এই দুই শহরের জায়গা হয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে। বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এরপর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিনের হোতান।

একঝলকে দেখে নিন বিশ্বের সর্বোচ্চ ২০ টি দূষিত শহরের তালিকা…
১. লাহোর (পাকিস্তান)
২. হোতান (চিন)
৩. ভিওয়ান্ডি (ভারত)
৪. দিল্লি (ভারত)
৫. পেশোয়ার (পাকিস্তান)
৬. দ্বারভাঙা (ভারত)
৭. আসোপুর (ভারত)
৮. এন’জামেনা (চাদ)
৯. নয়াদিল্লি (ভারত)
১০. পাটনা (ভারত)
১১. গাজিয়াবাদ (ভারত)
১২. ধারুহেরা (ভারত)
১৩. বাগদাদ (ইরাক)
১৪. ছাপড়া (ভারত)
১৫. মুজফ্ফরনগর (ভারত)
১৬. ফয়সলাবাদ (পাকিস্তান)
১৭. গ্রেটার নয়ডা (ভারত)
১৮. বাহাদুরগড় (ভারত)
১৯. ফরিদাবাদ (ভারত)
২০. মুজফ্ফরপুর (ভারত)

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...