Wednesday, May 13, 2026

প্রয়াত দূরদর্শনের জনপ্রিয় সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার

Date:

Share post:

প্রয়াত দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার৷ বুধবার নয়াদিল্লিতে তাঁর মৃত্যু হয়৷ সত্তরোর্ধ্ব গীতাঞ্জলি পার্কিন্সন্স ডিজিজে আক্রান্ত ছিলেন৷ তাঁর প্রয়াণে ভারতীয় টেলিভিশন জগতের একটি যুগের অবসান হল।

আরও পড়ুন:রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে সব দোকান!নয়া ফ*তোয়া জারি পাকিস্তানে
পরিবার সূত্রের জানান গিয়েছে বুধবার সান্ধ্যভ্রমণে বেরিয়েছিলেন তিনি। এরপর বাড়ি ফিরেই আচমকা মৃত্যু হয় তাঁর।দূরদর্শনে ইংরেজিতে সংবাদপাঠের ক্ষেত্রে গীতাঞ্জলি ছিলেন প্রথম সারির সঞ্চালিকা৷ পুরস্কারজয়ী সংবাদপাঠিকা গীতাঞ্জলির উচ্চারণ এবং বাচনভঙ্গি ছিল অননুকরণীয়৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও। কংগ্রেস নেতা নিত্তা ডি’সুজা লিখেছেন ‘‘টেলিভশনের পর্দায় গীতাঞ্জলি আইয়ারের আভিজাত্যপূর্ণ উপস্থিতি রয়েছে আমাদের স্মৃতিতে৷ টিভিতে খবর দেখার অভিজ্ঞতায় তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করছি৷ তিনি শাশ্বত শান্তির জগতে বিচরণ করুন৷’’


প্রসঙ্গত, কলকাতার লোরেটো কলেজ থেকে স্নাতক হওয়ার পর ১৯৭১-এ দূরদর্শনে যোগ দিয়েছিলেন গীতাঞ্জলি আইয়ার। এরপর ৩০ বছরের দীর্ঘ কর্মজীবন। ১৯৮৯ সালে ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী অ্যাওয়ার্ডে সম্মানিত হন তিনি। সে বছর সবচেয়ে জনপ্রিয় নারী হিসেবে তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল। আটের দশকে একাধিক বিজ্ঞাপনের মুখ হয়ে উঠেছিলেন প্রয়াত সংবাদপাঠিকা। বিপুল জনপ্রিয়তার সুবাদেই অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। দূরদর্শনে সম্প্রচারিত টিভি সিরিজ ‘খানদান’-এ অভিনয় করেছিলেন। নিজের সঙ্গে বেশ কয়েকটি প্রজন্মের বেড়ে ওঠা সঙ্গে নিয়ে চলে গেলেন গীতাঞ্জলি।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...