Friday, June 26, 2026

রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে সব দোকান!নয়া ফ*তোয়া জারি পাকিস্তানে

Date:

Share post:

আর্থিক অনটনে জর্জরিত পাকিস্তান।এবার বিদ্যুৎের বিল কমাতে এবার নয়া ফতোয়া জারি করল পাক সরকার। দেশের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন , রাত আটটার মধ্যে দেশের সমস্ত বাজার বন্ধ করতে হবে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরেই সাংবাদিকদের এ কথা জানান ইকবাল। দেশজুড়ে যখন জ্বালানির অভাব ঠিক এমনসময় এই ফতোয়া জারি করল পাক সরকার।

আরও পড়ুন:ভ*য়াবহ তুষারধস পাকিস্তানে! অন্তত ১০ জনের মৃ*ত্যু, আ*হত আরও অনেকে


প্রসঙ্গত, বিদেশি মুদ্রার অভাবে জ্বালানি কিনতে পারছে না পাকিস্তান।তার জেরে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ফলে দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে।এই পরাস্থিতিতে বুধবার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রাদেশিক মন্ত্রীরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিদ্যুৎ বাঁচাতে রাত আটটার পর সমস্ত বাজার ও দোকান বন্ধ করে দেওয়া হবে। এই মর্মে কেন্দ্র ও প্রাদেশিক দুই সরকারের তরফেই আলাদা করে জারি হবে নির্দেশিকা। পরিকল্পনা মন্ত্রীর মতে, এই পদক্ষেপ করলে বছরে প্রায় ১০০কোটি ডলার সাশ্রয় করতে পারবে পাকিস্তান।
বিদেশ থেকে যেন আর জ্বালানি না আনতে হয়, সেই কর্মসূচিই নিতে চলেছে পাক সরকার। বুধবার মন্ত্রী ইকবাল জানিয়েছেন, সৌর বিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো তৈরি করা হবে। পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ তৈরি করে জ্বালানি আমদানির বিষয়টি একেবারেই শেষ করে দেওয়া হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...