Thursday, May 14, 2026

কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ত্রুটিনি? দিনক্ষণ ঘোষণা পর্ষদের  

Date:

Share post:

গত মাসের ১৯ তারিখেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) ফলাফল। আর এবার রিভিউ (Review) ও স্ক্রুটিনির (Scrutiny) সুযোগসুবিধা পেতে চলেছেন পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা অনলাইনে পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR) এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। শুক্রবার অর্থাৎ আগামীকাল বেলা ১১ টা থেকে শুরু করে হবে এবছরের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ত্রুটিনি প্রক্রিয়া। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ জুন রাত ১২ টা পর্যন্ত এই আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।

ফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, প্রাপ্ত নম্বর পেয়ে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীদের প্রতি বছরের মতো চলতি বছরেও রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ দেওয়া হবে। সেই মতোই এবার মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি কবে থেকে শুরু হবে সেই দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ। যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয় তাদের অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

জানা গিয়েছে, রিভিউ ও স্ক্রুটিনির জন্য পোর্টালে একটি ঠিকানাও দেওয়া হয়েছে। আর সেই পোর্টালে গিয়ে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তি জারি করেছেন ডেপুটি সেক্রেটারি মৌসুমী বন্দ্যোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী বছর লোকসভা নির্বাচন থাকায় মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...