Saturday, April 25, 2026

এবার অভিষেককে তলব ইডির! বিজেপির দেউলিয়া রাজনীতির জবাব দেবে মানুষ: কুণাল

Date:

Share post:

ফের প্রকট হল বিজেপির (BJP) দেউলিয়া রাজনীতি। মুখোশ খুলে গেল গেরুয়া শিবিরের। রাজনৈতিক ভাবে পেরে না উঠে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে প্রতিহিংসার রাজনীতি। পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল ইডি। আগামী ১৩ জুন মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। এর আগে গত ২০ মেনিজাম প্যালেসে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

 

কেন্দ্রীয় এজেন্সির এমন অতিসক্রিয়তা এবার সবকিছুর সীমা ছাড়াল। এমন প্রতিহিংসা রাজনীতি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন ফের একবার বিজেপির মুখোশ খুলে দিল। পঞ্চায়েত ভোটের আগে অভিষেককে কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের শাখা সংগঠনের মত কাজে লাগিয়ে বিজেপি প্রমাণ করে দিল তারা দেউলিয়া। ওদের পাশে লোক নেই, জন নেই, সংগঠন নেই, মানুষ নেই। তাই দেউলিয়া রাজনীতি শুরু করেছে।

কুণালের আরও সংযোজন, তৃণমূলের নব জোয়ারে ভয় পেয়েছে বিজেপি। তাই কখনও সিবিআই দিয়ে ডাকা হচ্ছে। কখনও জনসংযোগ যাত্রায় রাতের অন্ধকারে অভিষেকের কনভয়ে হামলা করা হচ্ছে। আবার মনোবল ভেঙে দিতে তাঁর স্ত্রীকে ইডি ডাকছে। এবার পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের এজেন্সি দিয়ে রাজনীতি শুরু করলো বিজেপি। আবার দেখা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির এই এজেন্সি নির্ভর দেউলিয়া রাজনীতির জবাব দেবে মানুষ।

 

 

 

 

Related articles

অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

তৃণমূল সুপ্রিমোর সভার অনুমতি ছিল। তার পরেও সভার দিকে তাক করে উচ্চস্বরে মাইক বাজায় বিজেপি। এর প্রতিবাদে সামান্য...

দ্বিতীয় দফা ভোটদান শান্তিপূর্ণ রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কমিশনের

প্রথম দফা নির্বাচনের মতই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) নজিরবিহীন...

দমদম থেকে ভবানীপুর- দুই পদযাত্রায় মানুষের ঢল, পুরনো মেজাজে বাইকে সওয়ার জননেত্রী

নির্বাচনের আগে জনসংযোগে বাড়তি জোর তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সভার পর দুই পদযাত্রা মমতার। তাঁকে দেখতে...

কলকাতাকে হেরিটেজ বানানো নিয়ে বিজেপির মিথ্যাচার! ফাঁস করলেন মমতা

বাংলায় নির্বাচনের আগে একদিকে বিজেপির নেতাদের মিথ্যাচার। অন্যদিকে নির্বাচন কমিশনের অত্যাচার। কলকাতা শহরের ভোট যত এগিয়ে আসছে তত...