Tuesday, May 19, 2026

WTC ফাইনাল, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, ৫ উইকেট হারিয়ে ১৫১ রান টিম ইন্ডিয়ার

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান ভারতের। ৩১৮ রানে এগিয়ে অজিরা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অজিঙ্কে রাহানে এবং শ্রীকর ভরত। ২৯ রানে অপরাজিত অজিঙ্কে। ৫ রানে অপরাজিত ভরত।

প্রথম দিনে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ রান করেন অজিরা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও শুরু থেকেই ভালো ব্যাট করতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার। ১২১ রান করেন স্টিভ স্মিথ। ট্রাভিস হেড করেন ১৬৩ রান। ৪৮ রান করেন অ‍্যালেক্স ক‍্যারি। তাদের ব‍্যাটিং-এ ভর করে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ করে অজিরা। ভারতের হয়ে চার উইকেট নেন মহম্মদ সিরাজ। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে অজিদের ৪৬৯ রান তারা করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। ব্যর্থতা যেন কাটছেই না ভারত অধিনায়ক রোহিত শর্মার। ২৬ বল খেললেও মাত্র ১৫ রান করেই আউট হয়ে যেতে হয় রোহিতকে। ১৫ বলে ১৩ রান করে আউট হন আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জেতা শুভমন গিল। গুজরাত টাইটান্সের জার্সিতে তিনি যতটা উজ্জ্বল, টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে তিনি ততটাই বর্ণহীন। যার জেরে সমালচনাও শুনতে হয়েছে তাঁকে। কিন্তু ততক্ষণে ভারতের ক্ষতি হয়ে গিয়েছে। কাউন্টি ক্রিকেটে ভালো ফর্মে থাকলেও বড় মঞ্চে আবারও ব্যর্থ চেতেশ্বর পুজারা। ২৫ বল খেলে ১৪ রান করে আউট হন তিনি। বিরাট কোহলিও রান করতে পারেননি। ৩১ বলে ১৪ রান করে আউট হন কিং কোহলিও। এরপর থেকেই চাপ বাড়তে থাকে ভারতীয় দলের। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। নতুন বলে একেবারেই ভালো খেলতে পারেননি ভারতের ব্যাটাররা। তবে এরপরেই রুখে দাঁড়ান অজিঙ্কে রাহানে এবং রবীন্দ্র জাদেজা। দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন জাদেজা। ৫১ বলে ৪৮ রান করে আউট হন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে নামছেন সুনীলরা, ভারতের মুখোমুখি মোঙ্গোলিয়া


 

 

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...