Wednesday, June 24, 2026

পাইলটের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে: মরুরাজ্যে কোন্দলের মাঝেই দাবি গেহলটের

Date:

Share post:

দীর্ঘদিন ধরে চলতে থাকা কংগ্রেসের কোন্দল চরম আকার নিয়েছে মরুরাজ্যে। জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot) সঙ্গে সংঘাতের জেরে এবার কংগ্রেস(Congress) ছেড়ে নতুন দল গড়বেন সচিন পাইলট(Sachin Pailot)। এহেন পরিস্থিতির মাঝেই এবার চাঞ্চল্যকর দাবি করলেন গেহলট। জানালেন, “পাইলটের সঙ্গে আমার স্থায়ী সমঝোতা হয়ে গিয়েছে।” তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে সত্যিই সমঝোতা নাকি পাইলটকে কটাক্ষ করলেন গেহলট।

আসলে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চরম আকার নিয়েছে সচিন পাইলটের। বারবার দুজনকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছে হাইকম্যান্ড। কোনও ফল হয়নি। এই পরিস্থিতিতে সুত্র মারফৎ জানা যাচ্ছিল আগামী রবিবার নিজের নতুন দল ঘোষণা করবেন পাইলট। এই পরিস্থিতিতেই গেহলটের এহেন মন্তব্য। তবে রবিবারের সমাবেশ থেকে যাতে শচীন দল গঠনের সিদ্ধান্ত ঘোষণা না করেন সেই চেষ্ঠা চালিয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস। দলের আশা পাইলটকে চরম সিদ্ধান্ত নেওয়া থেকে আটকে দিতে তারা সক্ষম হবেন। সোমবার আমেরিকা সফর শেষ করে দেশে ফিরছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাই চরম সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন সময় নেওয়ার জন্য সচিনের কাছে কংগ্রেসের তরফে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

কংগ্রেসের একাংশ সচিনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছে। তাঁকে বলা হয়েছে তাঁর দাবিদাওয়া নিয়ে ভাবনাচিন্তা চলছে। রাহুল গান্ধী দেশে ফিরলেই কংগ্রেস সভাপতি তাঁর সঙ্গে বৈঠক করবেন। তবে পাইলটের তরফে এখনও ইতিবাচক কোনও বার্তা দেওয়া হয়নি। একান্তই যদি সচিনকে নিরস্ত করা না যায়, সেক্ষেত্রে দলের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর গেহলটের বাসভবনে বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যেই বৃহস্পতিবার এই মন্তব্য করেন গেহলট।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...