Sunday, May 17, 2026

সোশ্যাল মিডিয়ায় কঠিন সময়ের ইঙ্গিত! কালো পোস্টে বড় সিদ্ধান্ত কাজলের

Date:

Share post:

সব সময় হাসি খুশি থাকা বলিউডের ‘সিমরন’ (Kajol) হঠাৎ মন খারাপ করা এক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় (Social media)। কী হয়েছে অভিনেত্রীর ?কেন কালো পোস্টে কঠিন সময়ের ইঙ্গিত দিলেন কাজল? একরাশ প্রশ্ন ঘোরাফেরা করছে সমাজ মাধ্যমে। ছোট কথাই একটা পোস্ট যার ব্যাকড্রপ কালো বোর্ড, ব্যাস এইটুকুর পর থেকেই দাবানল গতিতে ভাইরাল সেই পোস্ট! ‘ফনা গার্ল’ ফ্যানেদের জানালেন সমাজমাধ্যম থেকে ক্ষণিকের অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা। সোশ্যাল মিডিয়াকে আপাতত বিদায় জানালেন বলি অভিনেত্রী কাজল(Kajol)।

ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মুছে ফেলেছেন সবকিছু। বি টাউনে ঝড় তুলে শুধু জ্বলজ্বল করছে একটি পোস্ট “জীবনের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি..।” অবশ্য সেই পোস্টের সঙ্গে ক্যাপশনেই কাজল জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি।” এটা কি পাবলিসিটি স্টান্ট, নাকি সত্যিই কোনো বড় বিপদের মধ্যে পড়েছেন কাজল? প্রশ্নের উত্তর অধরা তাই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা ।

সাধারণত সমাজ মাধ্যম থেকে নিজেকে একটু দূরে রাখতে পছন্দ করেন কাজল। তাঁর কথায় সবকিছু আগেই জানিয়ে দিলে প্রেক্ষাগৃহে যাওয়ার চমক থাকবে না দর্শকদের কাছে। সেই কাজল সোশ্যাল মিডিয়ায় কেন এমন পোস্ট করলেন তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...