Sunday, March 15, 2026

৪০০০ কিমি পথ পাড়ি! সাফল্যের নজির গড়ল অভিষেকের জনসংযোগ যাত্রা

Date:

Share post:

লাগাতার ষড়যন্ত্র চলছে, চলছে এজেন্সিকে অস্ত্র করে থামানোর প্রচেষ্টা। তবে সব বাধা কাটিয়ে পায়ে পায়ে সাফল্যের চূড়ায় অভিষেকের জনসংযোগ যাত্রা(Janasanyog Yatra)। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে ৪৪ তম দিনে ৪ হাজার কিলোমিটার পথ পার হলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। শুধু তাই নয়, দীর্ঘ ৪৪ দিনের এই কর্মসূচিতে রোড শো-এর সেঞ্চুরি করে ফেলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার ৪৪ তম দিনে এই কর্মসুচির সাফল্যের খতিয়ান তুলে ধরে একটি টুইট করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। যেখানে লেখা হয়েছে, “তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন জনসংযোগ যাত্রা সাফল্যের সঙ্গে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আমরা এই সাফল্য বাংলার মানুষকে উৎসর্গ করছি। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ!” এর পাশাপাশি সাফল্যের যে খতিয়ান তুলে ধরা হয়েছে সেখান দেখা যাচ্ছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিন ৪৪ দিনের দীর্ঘ এই যাত্রা পথে ১১৭ টির বেশি জমায়েত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ৫৮ টির বেশি বিশেষ কর্মসুচি, ১০০ টির বেশি রোড শো, এবং ৩৩ টি জেলা অধিবেশন করেছেন তিনি।

এই যাত্রাপথে তিনি যেখানেই গিয়েছেন মানুষের স্রোতে ভেসে গিয়েছেন তিনি। প্রত্যেক দিন তৈরি হয়েছে ভিড়ের নতুন রেকর্ড। একএকটি জেলার ভিড় ছাপিয়ে গিয়েছে অন্য জেলাকে। সময় যত এগিয়েছে ততই দেখা গিয়েছে বিরোধীদের উদ্বেগ। এই যাত্রা বন্ধ করতে ষড়যন্ত্র, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের পাশাপাশি ভিড় সামলাতে রাজ্য পুলিশকে ব্যবহারের বিরোধিতায় আদালতে মামলাও দায়ের করেছে বিরোধীরা। তবে সব ষড়যন্ত্রকে পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও নদিয়ায় জনসভা ও জনসংযোগ কর্মসূচি ছিল অভিষেকের। তবে ঝড়বৃষ্টির কারনে তা বাতিল করা হয়েছে। আজ কল্যাণীতে শেষ অধিবেশন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...