Monday, April 27, 2026

ফের ব্রিজভূষণ-এর বাড়িতে দিল্লি পুলিশ, সঙ্গে অভিযোগকারী এক মহিলা কুস্তিগির : সূত্র

Date:

Share post:

ফের একবার কুস্তিকর্তা ব্রিজভূষণ সিং-এর বাড়ি গেল দিল্লি পুলিশ। সূত্রের খবর, ব্রিজভূষণের বাড়ি অভিযোগকারী কুস্তিগির সঙ্গীতা ফোগাটকে নিয়ে যায় দিল্লি পুলিশ। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই জানাল এক সূত্র।

এই নিয়ে সেই সূত্র বলেন,”শুক্রবার দুপুর ১.৩০ নাগাদ মহিলা অফিসারেরা সঙ্গীতাকে দিল্লিতে ব্রিজভূষণের সরকারি বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁরা আধ ঘণ্টা মতো ছিলেন। সঙ্গীতাকে ঘটনার পুনর্নিমাণ করে দেখাতে বলেন পুলিশকর্তারা।” ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা নিগ্রহের অভিযোগের তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যে আদালতে তদন্তের রিপোর্ট জমা দেবে সিট।ইতিমধ্যেই সিট এই অভিযোগ খতিয়ে দেখতে ১৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

তবে এরই মধ্যে গুজব ছড়ায় সঙ্গীতাকে নাকি ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে সমঝোতা করার জন্যে। আর এই নিয়ে মুখ খোলেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগিরের বলেন,”এটাই হল ব্রিজভূষণের শক্তি। নিজের পেশিশক্তি, রাজনৈতিক শক্তি এবং ভুল ঘটনা বলে মহিলা কুস্তিগিরদের উপর এত দিন ধরে অত্যাচার চালিয়েছে। এই জন্যেই ওর দ্রুত গ্রেফতার দরকার। যদি পুলিশ আমাদের একতা ভাঙার চেষ্টা করার বদলে ওকে গ্রেফতার করে তা হলেই বিচার পাওয়া যাবে। না হলে নয়। মহিলা কুস্তিগিরেরা তদন্তের স্বার্থে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সংবাদমাধ্যমকে দেখানো হল যে তাঁরা সমঝোতা করতে গিয়েছিলেন।”

আরও পড়ুন:সমালোচকদের এক হাত কোহলির, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা


 

Related articles

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...