Saturday, May 16, 2026

আসন্ন মরশুমের প্রথম সই ইস্টবেঙ্গলের, লাল-হলুদে নন্দকুমার

Date:

Share post:

দলবদলের বাজারে আসন্ন মরশুমের জন‍্য অবশেষে একে একে সই করা ফুটবলারদের নাম জানাতে শুরু করল ইস্টবেঙ্গল এফসি। আর শুরুতেই নন্দকুমারের সই করার কথা জানিয়ে দিল লাল-হলুদ ক্লাব। তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসছেন নন্দকুমার।

শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ইস্টবেঙ্গল। সেখানে ফ্যানদের উৎকণ্ঠার কথা তুলে ধরে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আজ থেকেই নতুন আসা ফুটবলারদের নাম জানাবে ইস্টবেঙ্গল। সেই মত শনিবার দুপুরেই নন্দকুমারের সই করার কথা জানিয়ে দিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। গত বছর ওড়িশা এফসি-র হয়ে দারুণ ভালো ফুটবল খেলেছেন নন্দকুমার। সেই সময় থেকেই লাল-হলুদের রিক্রুটারদের টার্গেট ছিলেন তিনি। সময় হতেই তাঁকে রাজি করিয়ে ফেলে ইস্টবেঙ্গল।

লাল-হলুদে সই করে উচ্ছ্বসিত নন্দকুমার। তিনি বলেন,”প্রত্যেকটি ভারতীয় ফুটবলারের স্বপ্ন থাকে যে তাঁরা ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে খেলবে। আমি আমার কেরিয়ারের প্রথম গোল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করেছিলাম৷ এখন আমি ঐতিহাসিক এই ক্লাবের অংশ আমি চাই দলকে সাহায্য করতে এবং সাফল্য এনে দিতে।”

গোল করার ক্ষেত্রেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন নন্দকুমার। গত মরশুমে প্রায় সমস্ত ম্যাচে ওড়িশার হয়ে মাঠে নেমেছেন তিনি। বারেবারে সতীর্থদের জন্য যেমন গোলের পাস বাড়িয়েছেন ঠিক তেমনিই নিজেও ১১টি গোল করেছেন। গত মরশুমে তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন তিনি। ২৭ বছর বয়সী এই মিডফিডার দলে আসায় ইস্টবেঙ্গলের শক্তি যে অনেকটাই বাড়বে তা বলাই যায়। মরশুমের শুরুতেই ইমামি ইস্টবেঙ্গল কর্তারা আশ্বাস দিয়েছিলেন, এই মরশুমে ভালো দল গড়ে খেলতে নামবে ইস্টবেঙ্গল। আর সেই মতোই প্রথম ফুটবলারকে সই করার কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:আজ রাতে চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মুখোমুখি ম‍্যাঞ্চেস্টার সিটি বনাম ইন্টার মিলান

 

 

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...