Saturday, May 16, 2026

অনাবাসী ভারতীয়দের ভোটাধিকার দেওয়ার বিষয়ে সক্রিয় হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন

Date:

Share post:

অনাবাসী ভারতীয়দের ভোটাধিকার দেওয়ার বিষয়ে এবার সক্রিয় জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) রাজীব কুমার (Rajiv Kumar) জানান, ভোট দান এবং ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অনাবাসীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এখন নির্বাচন কমিশন এটি রূপদানের চেষ্টা করছে। ‘ইন্ডিয়া – দ্য মাদার অফ ডেমোক্রেসিস অ্যান্ড রোল অফ ইসিআই’ থিমে প্রশিক্ষণরত IFS অফিসারের সঙ্গে একটি সেমিনারে এই কথা জানান রাজীব কুমার।

মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত। ১.৩৪ কোটিরও বেশি অনাবাসী ভারতীয় (NRI) ভোটারদের ইলেকট্রনিকভাবে ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের পদ্ধতি ব্যবহার করা উচিত। “এই পরিকল্পনাটিকে বাস্তবে পরিণত করতে, বিশ্বব্যাপী অবস্থিত IFS এবং আমাদের হাই কমিশন ও দূতাবাসগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে”। বলেন, ইসি “ন্যূনতম ত্রুটি” নিয়ে যে তথ্য ও কাজটি সম্পন্ন করে, তার পরিপ্রেক্ষিতে নির্বাচনী সংস্থাটি গত বহু বছর ধরে বিশ্বব্যাপী গণতন্ত্রকে আরও এগিয়ে ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...