Saturday, May 23, 2026

মোহনবাগান নয় মুম্বই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন আকাশ : সূত্র

Date:

Share post:

অনেকদিন ধরেই আকাশ মিশ্রকে নিয়ে দড়ি টানাটানি চলছিল। হায়দরাবাদ এফসি-র এই ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বই সিটি এফসি। আর সূত্রের খবর, মোহনবাগানকে পেছনে ফেলে মুম্বই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন আকাশ।

গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে আইএসএল-এ লেফট ব্যাক হিসাবে দারুণ খেলেছিলেন আকাশ। ওভারল্যাপ করে ফরোয়ার্ডদের লক্ষ্য করে নিখুঁত ক্রস বাড়ানোর পাশাপাশি ওভারল্যাপে উঠে এসে প্রতিপক্ষের বক্সেও হানা দিতে পারেন আকাশ। আর প্রতিভাবান ফুটবলারকে দলে নিতে ঝাপিয়ে ছিল বাগান কর্তারা। তবে শেষমেশ মোহনবাগানের মুখ থেকে কার্যত ছিনিয়ে নিল মুম্বই সিটি এফসি।এবারের ট্রান্সফার মার্কেটে বারেবারেই লড়াইয়ে নেমেছে মোহনবাগান ও মুম্বই। তবে আকাশের ক্ষেত্রে জয়ী হল মুম্বই।

ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলা শুরু করেছিলেন আকাশ। ২০২০-২১ মরশুমে সুযোগ আসে আইএসএল-এর ক্লাব হায়দরাবাদের পক্ষ থেকে। সেই সময়ই আকাশ সই করেন আইএসএল দল হায়দরাবাদ এফসির হয়ে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে সেরা ফুটবলারের খেতাব জিতে নেন আকাশ। প্রথম মরশুমেই নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। সেই আকাশই এবার মুম্বইয়ে। সূত্রের খবর, মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে আকাশকে সই করাতে চলেছে মুম্বই সিটি এফসি। গত মরশুমে লিগ শিল্ড জিতলেও আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই। তাই এই মরশুমে নতুন করে ঝাঁপাচ্ছে মুম্বই।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জাড্ডু

 

 

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...