Thursday, April 9, 2026

ধেয়ে আসছে বিপর্যয়! কোথায়, কবে বৃষ্টি?

Date:

Share post:

ক্রমশ শক্তি বাড়িয়ে এ বার অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে ‘বিপর্যয়’। মৌসম ভবনের তরফে এই সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রবিবার অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর সেটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে।

আরও পড়ুন:‘ব্রিজভূষণ-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে এশিয়ান গেমসে অংশগ্রহণ করব না’, বললেন সাক্ষীরা


মৌসম ভবনের বুলেটিনে জানানো হয়েছে, ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। আপাতত সেটি মুম্বই থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মৌসম ভবন সূত্রের খবর, ‘বিপর্যয়’ যেহেতু অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, তাই পরে শক্তিক্ষয় না হলে ঘণ্টায় ১১৮-১৬৫ কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়তে পারে সেটি।ঘূর্ণিঝড়টি কবে, কোথায় আছড়ে পড়বে সে সম্পর্কে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি।তবে হাওয়া অফিস জানিয়েছে , আগামী বৃহস্পতিবার পাকিস্তান এবং গুজরাটের কচ্ছ এব‌ং সৌরাষ্ট্র উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এটি। তার পর অভিমুখ না বদলালে, অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে গুজরাট এবং পাকিস্তান উপকূলেই আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’। তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কর্নাটক, গোয়া এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার এবং সোমবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি। গুজরাট, কেরল, কর্নাটক, লক্ষদ্বীপে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাটে তিতহাল সৈকত ১৪ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...