Wednesday, June 24, 2026

ফরাসি ওপেনের ফাইনালে নাদালকে টপকে ইতিহাস গড়তে পারবেন জোকোভিচ?

Date:

Share post:

দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ আগেই ছিটকে গিয়েছিলেন। প্রথম বাছাই আলকারাজও বিদায় নেন সেমিফাইনালে। ফরাসি ওপেনের ফাইনালে তাই দেখা যাবে তৃতীয় বনাম চতুর্থ বাছাইয়ের লড়াই। এ বারও কোনও অখ্যাত খেলোয়াড় এসে চমক দেখাতে পারলেন না।জেরেভ কত দিন আর ‘প্রতিভাবান’ হয়ে থাকবেন সেই নিয়ে জল্পনা চলছে। ফলে সুরকির কোর্টে এই মুহূর্তে যিনি অন্যতম ধারাবাহিক খেলোয়াড়, সেই রুডই উঠেছেন ফাইনালে।জোকোভিচ গত দু’সপ্তাহে বেশ ভাল ছন্দে রয়েছেন। সুরকির কোর্টে অন্যতম সেরা খেলোয়াড়দের একজনও তিনি। মানসিক ভাবেও ভাল জায়গায়। বিশেষজ্ঞরা বলেন, খেলা যত গড়ায় ততই নাকি ভয়ঙ্কর হয়ে ওঠেন জোকোভিচ। আলকারাজের বিরুদ্ধে ম্যাচে সেটা দেখা গিয়েছে। তবে তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারেন রুড।জোকোভিচের প্রধান শক্তি বেস লাইন থেকে খেলা। খুব বেশি নেটে যান না তিনি। বেস লাইন থেকে লম্বা র‌্যালি খেলেন। প্রতিপক্ষকে দৌড় করান।জোকোভিচের সার্ভিস বেশ জোরালো। রুড সমস্যায় পড়তে পারেন। এবার প্রচুর ড্রপ শট খেলতে দেখা যাচ্ছে জোকোভিচকে।

অন্যদিকে রুডের সুরকির কোর্টে বিশেষ দক্ষতা রয়েছে। ধারাবাহিক ভাবে সুরকির কোর্টে ভাল খেলেছেন তিনি।রুড তরুণ খেলোয়াড়। তাই খেলার মধ্যে একটা ভয়ডরহীন ব্যাপার রয়েছে। শারীরিক ভাবেও বেশি শক্তিশালী। প্রত্যাশার চাপ মাথার উপরে নেই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...