Saturday, March 14, 2026

খড়গ্রামে কংগ্রেস কর্মী খু.নে গ্রে.ফতার আরও ১, ঘোলা জলে মাছ ধরছে কংগ্রেস

Date:

Share post:

মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ইমরান শেখ। বীরভূমের মাড়গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।এদিকে, রবিবার সকালে নিহতের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন:ফরাসি ওপেনের ফাইনালে নাদালকে টপকে ইতিহাস গড়তে পারবেন জোকোভিচ?
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ। শুক্রবার এর জেরে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হন ও পরে মারা যান। এই ঘটনায় কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যেতেই রাজ্যের শাসকদলকে বিঁধেছে কংগ্রেস। নিহতের পরিবারের তরফ থেকে মোট ১৫ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় তাঁদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে প্রথমেই নাম ছিল ধৃতের।


গত শুক্রবার সন্ধেয় ফুলচাঁদ তাঁর বন্ধুদের নিয়ে রতনপুর গ্রামে ভোটপ্রচার করছিলেন। অভিযোগ, মাঠের দিকে ঢোকার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় নিহত ফুলচাঁদের পরিবারের অভিযোগ পাওয়ামাত্রই তৎপর হয়ে ওঠে পুলিশ।খুনের দশ ঘণ্টার মধ্যে কাজল শেখ ও সফিক শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার সকালে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তাদের জেরা করে ইমরান শেখের খোঁজ পাওয়া যায়। এদিকে, রবিবার সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজ্য পুলিশের ভূমিকার ক্ষোভপ্রকাশ করেন এবং স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...