Tuesday, June 2, 2026

WTC ফাইনালে হার, ম‍্যাচ হেরে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারে টিম ইন্ডিয়া। আর এই ম‍্যাচ হারের কারণ হিসাবে ভালো বল এবং রান না করতে পারার কথাই বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, আমরা ভাল ব্যাট এবং বল করতে পারিনি।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” পিচ খুব ভাল ছিল। চতুর্থ বা পঞ্চম দিনে উইকেট যে রকম হয়, তার থেকে এই উইকেট অনেক ভাল ছিল। কিন্তু আমরা ভাল ব্যাট করতে পারিনি। তার ফলে অস্ট্রেলিয়ার রানের কাছাকাছি পৌঁছতে পারিনি। সেখানেই অনেকটা পিছিয়ে পড়ি।”

এরপরই রোহিত বলেন,” পিচ থেকে বোলাররা সাহায্য পাচ্ছিল। কিন্তু সেই সাহায্য কাজে লাগাতে পারিনি আমরা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। তাই টসে জিতে প্রথমে বোলিং নিলেও সেটা কাজে আসেনি।”

এদিকে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়, কেন টসে জিতে প্রথমে বল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “পিচ দেখে আমাদের মনে হয়েছিল, পরের দিকে ব্যাট করার পক্ষে আরও ভাল হবে। সেটাই হয়েছে। পাঁচ দিন ধরে উইকেট একই রকম থেকেছে। তাই চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে জেনেও প্রথমে বোলিং নিয়েছিলাম।”

আরও পড়ুন:ফের WTC ফাইনালে ব‍্যর্থ টিম ইন্ডিয়া, টুর্নামেন্ট হারলেও কত আর্থিক পুরস্কার পেলেন বিরাট-রোহিতরা?

 

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...