Wednesday, May 13, 2026

ডাম্পারের সঙ্গে লরির মুখোমুখি সং*ঘর্ষে মৃ*ত্যু ২ গাড়ির চালক! আ*হত ২

Date:

Share post:

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! বালি বোঝাই লরির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। আহত আরও দুজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সাতসকালে ভয়াবহ এই দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:ফের আক্রান্ত বন্দে ভারত! ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর বৈদ্যবাটি রোডে। প্রত্যক্ষদরশীরা জানান, আজ সকালে সিঙ্গুরের নসিবপুরের পুরুষোত্তমপুর এলাকায় একটি বালি বোঝাই লরি ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে দুটো গাড়ি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই গাড়ির চালকের ।দুজন আহত হয়েছেন।তাদের প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...