Friday, June 26, 2026

বাংলাকে ব.ঞ্চনার অভি.যোগে মহিলা তৃণমূলের জোড়া মিছিল শহরে

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহানগরীর উত্তর থেকে দক্ষিণে জোড়া মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব TMC নেতৃত্ব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এর প্রতিবাদে টানা ধর্না দেন কলকাতার রেড রোডে। এরপরে ধর্নায় বসেন তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব। আজ মঙ্গলবার বিকেলে শহরের দুই প্রান্ত থেকে মিছিল শুরু করে মহিলা তৃণমূল কংগ্রেস (TMC Women Cell)। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ মালা রায় (Chandrima Bhattacharya and Mala Roy)।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। থালা বাজিয়ে কেন্দ্র সরকারের ঘুম ভাঙানোর দাবি তোলেন তিনি। পাশাপাশি সকল গণতন্ত্রপ্রিয় রাজনীতি সচেতন মানুষকে একত্র হওয়ার আবেদন করেন তিনি। অপপ্রচারের দ্বারা শান্ত বাংলাকে অশান্ত করার কেন্দ্রীয় সরকারের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল মহিলা তৃণমূল কংগ্রেস।

দিনের পর দিন বাংলাকে তাঁর প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে। ১০০ দিনের কাজের পাওনা টাকা, আবাসের টাকা আটকে রাখা সহ একাধিক বিষয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগে বিকেল ৩টে ৪৫ নাগাদ গোলপার্ক থেকে বেরনো মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় (Mala roy)। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় আজ মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ হয়।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...