Thursday, May 14, 2026

মনোনয়ন জমা নিয়ে ফের অ.শান্ত ভাঙড়! ফা*টল তৃণমূল কর্মীর মাথা

Date:

Share post:

গতকালের পর বুধবার ফের মনোনয়ন নিয়ে অশান্ত ভাঙড়। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে মাথা ফাটল তৃণমূল কর্মীর।তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। আজ সকাল থেকেই ভাঙড়ের ১ নম্বর ব্লকের মনোনয়ন জমা দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এমনকি বাঁশ, লাঠি নিয়ে দেখা যায় একদল দুষ্কৃতীদের। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও অশান্তি মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।


আরও পড়ুন:ইডির হাতে গ্রেফ.তারির পরই কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী!

এদিন মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগেই তৃণমূলের উপর হামলা চালায় আইএসএফ কর্মীরা। তৃণমূলের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এমনকি ভাঙচুর চালানো হয় তৃণমূলের গাড়িতেও। এরপরই ‘নিজেদের আত্মরক্ষার্থের স্বার্থে’ তৃণমূলের তরফে পাল্টা বাঁশ, লাঠি তুলে নেওয়া হয় বলে দাবি তৃণমূলের। এদিনও বিডিও অফিস চত্বরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। দু-দলের কর্মী সমর্থকদের হাতাহাতি সংঘর্ষে রূপ নেয়। জখম হয়েছেন বেশ কয়েকজন। আক্রান্ত সংবাদমাধ্যমও। অভিযোগ, সংঘর্ষের ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...