Sunday, March 15, 2026

চোটের কারণে বিশ্বকাপে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলেন কিউয়ি অলরাউন্ডার ব্রেসওয়েল

Date:

Share post:

আগামী অক্টোবর থেকে ভারতের মাটিতে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। সেই বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগেই নিউজিল্যান্ড শিবিরে নেমে এল জোড় ধাক্কা। চোটের কারণে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলেন কিউয়ি অলরাউন্ডার ব্রেসওয়েল। এই ব্যাটার এই মুহূর্তে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট উস্টারশায়ারের হয়ে খেলতে ব্যস্ত। সেই সময়ই তাঁর হাতের আঙুলে চোট লাগে। এবং তাঁকে দীর্ঘ ৮ মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিশ্বকাপ ক্রিকেটের মহারণের আগেই ব্রেসওয়েলের নিউজিল্যান্ড দল থেকে ছিটিকে যাওয়া দলের কাছে অপূরণীয় ক্ষতি বলেই মনে করেছেন অনেকেই। কেননা এর আগে আইপিএল-এর আসরে নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসন হাঁটুতে চোট পান। সেই সময়ই জানা গিয়েছিল উইলিয়ামসনের বিশ্বকাপে খেলা অনিশ্চিত। তবে সব ঠিকঠাক থাকলে, এই ক্রিকেটার বিশ্বকাপে দলের খেলোয়াড় হিসেবে না গেলেও মেন্টর হিসেবে ভারতে আসতে পারেন। দলের কোচ স্টিভ উইলিয়ামসন কিন্তু আশাবাদী নন উইলিয়ামসনকে নিয়ে।

প্রসঙ্গত, ব্রেসওয়েলের চোট নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ব্রেসওয়েলের দল থেকে ছিটকে যাওয়াটা আমাদের কাছে বড় ধাক্কা বিশ্বকাপের আগে। ওঁর মতো দক্ষ ক্রিকেটার দলে থাকলে অনেকটাই শক্তি বৃদ্ধি পেত দলের। এরপরই কেন উইলিয়ামসন সম্পর্কে ওই কর্তা বলেন, উইলিয়ামসন মাঠে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু ওঁর সুস্থ হতেও সময় লাগবে।

 

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...