Sunday, May 31, 2026

ফের অগ্নি*গর্ভ মণিপুর! গ্রামে ঢুকে ৯ জনকে গু*লি করে মারল বিক্ষো*ভকারীরা

Date:

Share post:

হিংসাবিধ্বস্ত মণিপুরে অশান্তি থামার নামই নেই। মঙ্গলবার মঙ্গলবার গভীর রাতে হামলা চালাল বিক্ষোভকারীরা।এর জেরে মৃত্যু হয়েছে মহিলা-সহ ৯ জনের। আহত ২৫ জনের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসরকারি সূত্রের দাবি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।


আরও পড়ুন:শিয়রে বি*পর্যয়! লক্ষ্মীবারেই ল্যান্ডফল
সোমবার রাতে একই এলাকায় গ্রামবাসী এবং বিক্ষোভকারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তাতে ৯ জন আহত হয়েছিলেন। তবে কারও প্রাণ যায়নি। তার পর ২৪ ঘণ্টা না কাটতেই সেই জায়গায় শুরু হয়ে গেল তাণ্ডব। মঙ্গলবারও নিরাপত্তাবাহিনীর সঙ্গে কুকি জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। জানা গিয়েছে, মেইতেই অধ্যুষিত এলাকার ধারেকাছেই বাঙ্কার তৈরির পরিকল্পনা ছিল কুকি জঙ্গিদের। তা করতে গিয়েই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে জঙ্গিরা।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার মধ্যরাতে পূর্ব ইম্ফল এবং কাংপোকি জেলার সীমানায় অবস্থান করা খামেলোক এলাকায় আচমকাই তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা-সহ ৯ জনের। আহত হন বহু মানুষ। আহতদের ইম্ফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুকি-মেতেই সংঘর্ষে মণিপুর এখন অশান্ত, হিংস্র। সেখানকার ‘মেতেই’ সংখ‌্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কু‌কি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত‌্যাঘাতের জন্ম দিয়েছে। আর তাকে ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি- গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী মণিপুর। সবমিলিয়ে পরিস্থিতি ঘোরালো।

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...