Friday, May 15, 2026

তদ.ন্তে অস.ন্তুষ্ট, কুন্তল মামলায় ED-CBI-কে তুলোধনা অমৃতা সিনহার

Date:

Share post:

একদিকে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা ও কুন্তল ঘোষের চিঠির মামলা- কিন্তু দুই ক্ষেত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অগ্রগতি কই? আদালতে (Calcutta High Court) ঠিক এই প্রশ্নই করলেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। এদিন রিপোর্ট জমা দিয়েছে CBI। কিন্তু কুন্তল মামলায় তদন্তে অগ্রগতি নিয়ে এজলাসেই অসন্তোষ প্রকাশ করে বিচারপতির প্রশ্ন জেলের বাইরে কি CCTV বসেছে? কুন্তল ঘোষের (Kuntal Ghosh)সঙ্গে কারা দেখা করতে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব অভিযুক্ত কিছু স্বীকার করতে চায় না। কতদিন সময় লাগবে সত্য সামনে আনতে?”

পাশাপাশি আরেক তদন্তকারী সংস্থা ED-কে এদিন বিচারপতি বলেন, “আপনার অফিসাররা কি এই কাজে যথেষ্ট দক্ষ? গত সপ্তাহে ED-র রিপোর্টে একেবারেই খুশি হয়নি।” বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় কুন্তল ঘোষের চলাফেরার উপর নজরদারি চালাতে হবে। সেলের বাইরে CCTV ফুটেজ সংরক্ষণ করতে হবে। সংশোধনাগারের যে ফুটেজ রয়েছে আগামী ২০ জুলাই তা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...