Monday, June 15, 2026

এসি বিকল রাজভবনে! মুশকিল আসানে নবান্ন

Date:

Share post:

গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসী। প্যাচপ্যাচে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে রাতের ঘুমের ব্যাঘাত ঘটল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের শোয়ার ঘরের এসি একপ্রকার বিকল হয়ে গিয়েছে। সেটি চালালেই ভিতর দিয়ে গরম হাওয়া বেরিয়ে আসছে। যার ফলে ঘুম ঠিকমত হয়নি রাজ্যপালের।সমস্যার কথা পৌঁছেছে নবান্নেও। আর তারপরই তড়িঘড়ি রাজ্যপালের মুশকিল আসানে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়। রাজভবনের সমস্যার কথা নবান্ন অবধি পৌঁছতেই পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের গোটা বিষয়টি জানানো হয়। সূত্রের খবর, সিভি আনন্দ বোসের শোয়ার ঘরের পুরনো এসিটি খুলে ফেলে নতুন এসি লাগানোর নির্দেশ দিয়েছে নবান্ন।

আরও পড়ুনঃগোহারা হারের ব্যর্থতা ঢাকতে কর্নাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মান.হানির মামলা ঠুকল বিজেপি


এসি থেকে গরম হাওয়া বেরোনোয় প্রথমে রাজভবনের কর্মীরা মনে করেছিলেন, ওই এসিটি পুরনো হয়ে যাওয়ার কারণে হয়তো বাতানুকূল যন্ত্রের গ্যাস শেষ হয়ে গিয়েছে। তাই আবার নতুন করে গ্যাস ভরে দেওয়া হয়। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। এরপর মিস্ত্রি ডেকে ওই এসি মেশিনটি সারানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরেও গরম হাওয়া বেরোনো বন্ধ হয়নি। নবান্নে রাজভবনের সমস্যার কথা পৌঁছতেই সমস্যার সমাধান হয়।

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...