Monday, June 15, 2026

গোহারা হারের ব্যর্থতা ঢাকতে কর্নাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মান.হানির মামলা ঠুকল বিজেপি

Date:

Share post:

কর্নাটকে গোহারা হারের পর মুখ লুকোতে পারছে না বিজেপি। দক্ষিণের রাজ্যে কংগ্রেসের বিপুল জয় সহ্য করতে না পেরে রাহুল গান্ধী, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে এবার মানহানি মামলা ঠুকল গেরুয়া শিবির। বুধবারই কর্নাটকের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিন কংগ্রেস নেতাকে সমন পাঠান। আগামী ২৭ জুলাই এই মানহানির মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুনঃস্যান্ডো গেঞ্জিতে আপত্তি! রেস্তরাঁর কর্মীকে মারধর আইপিএস অফিসারের! তারপর..?

জানা গিয়েছে, গত ৯ মে কর্নাটকের রাজ্য বিজেপি সেক্রেটারি কেশব প্রসাদ রাহুল গান্ধী, সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ওই অভিযোগে বলা হয়, কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই গত ৫ মে কংগ্রেসের তরফে বিভিন্ন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয় যেখানে বলা হয় বিজেপি সরকার ৪০ শতাংশ দুর্নীতিতে জড়িত এবং বিগত চার বছরে দেড় লক্ষ কোটি টাকা চুরি করেছে। এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে উল্লেখ করা হয় এবং অভিযোগ করা হয় যে কংগ্রেসের এই ধরনের প্রচারের জন্যই বিজেপি নির্বাচনে হেরে গিয়েছে।

এ প্রসঙ্গে কংগ্রেসের তরফে দাবি, ভোটে গোহারা হেরে নিজেদের ব্যর্থতাকে ঢাকতেই মানহানির মামলা করেছে গেরুয়া শিবির।

Related articles

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...