Tuesday, May 5, 2026

ঘোষণা হয়ে গেল ২০২৩ এশিয়া কাপের সূচী, ম‍্যাচ হবে পাকিস্তান, শ্রীলঙ্কায়

Date:

Share post:

অবশেষে ঘোষণা হয়ে গেল ২০২৩ এশিয়া কাপের সূচী। এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে। এদিন এমনটাই জানিয়ে দিল এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানে হবে মোট চারটি ম্যাচ। বাকি সব ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট। ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানের কথা মেনে নিয়ে হাইব্রিড মডেলেই হতে চলেছে এবারের এশিয়া কাপ।

পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা থাকায়, হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পিসিবি। প্রথমদিকে সেই মডেল নিয়ে আপত্তি থাকলেও  উপায় না দেখে এই মডেলেই সায় দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যার জেরে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারতের ম্যাচগুলি খেলা হবে শ্রীলঙ্কায়। মোট চারটি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। এশিয়া কাপের বাকি ম্যাচগুলি খেলা হবে শ্রীলঙ্কায়। এবারের এশিয়া কাপ আয়োজন করতে মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই দাবির কথা মাথায় রেখেই পাকিস্তানে ৪টি ম্যাচ আয়োজন করতে পারবে তারা।

আসন্ন এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং বাকি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ২০২৩ সংস্করণে দুটি গ্রুপ থাকবে, প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের।

আরও পড়ুন:ভারতীয় দলের হাল ফেরাতে এই ক্রিকেটারকে চান সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

Related articles

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...

ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যর্থতা’র অভিযোগ দুষ্যন্ত দাভের

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য...

প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনার সম্ভাবনা, আজই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী!

বঙ্গজয়ের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বিজেপির অন্দরে আলোচনা শুরু। আজ দিল্লিতে জোড়া বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র...

IFA অনূর্ধ্ব-১৩ লিগে জয় দিয়েই যাত্রা শুরু মার্লিন ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগ মার্লিন রাইজের আর১০ ফুটবল গ্রাউন্ডে সূচনা হল। উদ্বোধনী...