Tuesday, May 5, 2026

বার্সেলোনার ভিডিওতে ইস্টবেঙ্গল, মন কেড়েছে লাল-হলুদ সমর্থকদের

Date:

Share post:

এফসি বার্সেলোনার রিলসে ইস্টবেঙ্গল। সম্প্রতি বার্সেলোনার পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা গেল লাল-হলুদ ক্লাবকে। সাধারণ সেই ভিডিওতে অনেক ক্লাবের লোগোর মধ্যেই ইস্টবেঙ্গলকে খুঁজে পেলেন লাল-হলুদ সমর্থকরা। যা নিয়ে বেশ শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এমন চমক আশাই করতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা।

পারফরম্যান্সের দিক থেকে ইস্টবেঙ্গল তলানিতে থাকলেও বার্সেলোনার এই রিলসে লাল-হলুদ ক্লাবের পতাকা ও মশাল দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত সমর্থকরা। ইস্টবেঙ্গলের লোগোর পাশে ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, বুরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখের লোগোও রয়েছে। আইলিগে টানা ব্যর্থতার পর, আইএসএল-এও ব্যর্থ হতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এবার যদিও ভালো দল গড়তে ঝাঁপাচ্ছে শতবর্ষের ক্লাব।

এদিকে শোনা যাচ্ছে, দল গড়তে গিয়ে সমস্যায় পড়েছে বিনিয়গকারী সংস্থা ইমামি। ছয় কোটি টাকা কম পড়েছে ইস্টবেঙ্গলের। সেই টাকা তুলে আনতে মরিয়া কর্তারা। এমন কঠিন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাল লিওনেল মেসির প্রাক্তন ক্লাব। বার্সেলোনার ফেসবুক রিলসে লাল হলুদের লোগো দেখে সমর্থকরা দারুণ খুশি। একজন সমর্থক লিখেছেন, “লাল হলুদ গোটা বিশ্বে। ভারত থেকে ভালোবাসা রইল।” অন্য আরেক সমর্থক লিখেছেন, “ইস্টবেঙ্গলের লোগো খুঁজে পেলাম। দেখে দারুণ আনন্দ হচ্ছে।” আবার মোহনবাগানকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। তাঁরা লিখেছেন, “এই পোস্টে তো সবুজ মেরুনের দেখা পেলাম না!”

সূত্রের খবর, জুলাই মাস থেকে অনুশীলনে নেমে পড়বে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই বেশ কয়েকজন নামী তারকাকে সই করিয়ে ফেলেছে লাল-হলুদ। নিশু কুমার, নন্দকুমার সহ বোরজাকে সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:ঘোষণা হয়ে গেল ২০২৩ এশিয়া কাপের সূচী, ম‍্যাচ হবে পাকিস্তান, শ্রীলঙ্কায়

 

 

Related articles

তৃণমূল সুপ্রিমোর কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পুড়িয়ে দেওয়া হল স্কুটার 

ভোট গণনার ফলাফল ঘোষণা হতে না হতেই শহর থেকে জেলা সর্বত্র অশান্তির খবর। মধ্যরাতে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, আজই চূড়ান্ত হতে পারে নাম!

ডবল সেঞ্চুরি পেরিয়ে বাংলার উত্তর থেকে দক্ষিণে পদ্ম ফুলের জয়জয়কার। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যৎবাণী এবং বেশ কয়েকটি এক্সিট...

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...