Thursday, June 4, 2026

কাকদ্বীপে একমঞ্চে মমতা-অভিষেক, পঞ্চায়েতের আগে কী বার্তা? নজর রাজ্যবাসীর

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে প্রথমে মালদা ও তারপর শালবনীতে একমঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee)। দীর্ঘদিন পর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবার কাকদ্বীপে(Kakdwip) একমঞ্চে উপস্থিত হতে চলেছেন তৃণমূলের(TMC) দুই শীর্ষ নেতৃত্ব। আসন্ন নির্বাচনকে মাথায় রেখে তাঁরা কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যের।

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে গোটা রাজ্যে। এদিকে গোটা রাজ্যজুড়ে চলতে থাকা তৃণমূলের নবজোয়ার কর্মসূচিও শেষ পর্যায়ে। জানা গিয়েছে, কাকদ্বীপে শেষ হবে এই নবজোয়ার কর্মসূচি। শুক্রবার এই কর্মসূচির শেষ দিনে কাকদ্বীপে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী। এখান থেকেই সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের নতুন বার্তা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে দলনেত্রী কী বার্তা দেন সেদিকে নজর রাখবে গোটা রাজ্যের। এই অনুস্থান সেরে সেদিনই কলকাতা ফিরবেন তৃণমূল নেত্রী। কাকদ্বীপের এই সভা শেষে শনিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নির্বাচন কমিটির বৈঠক করবেন মমতা–অভিষেক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ওই বৈঠকে ডাকা হয়েছে কমিটির সদস্যদের।

উল্লেখ্য, গত দু’‌মাস ধরে তৃণমূলের জনসংযোগ কর্মসুচিতে প্রত্যেকটি জেলায় ঘুরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হয়েছিল। তারপর একে একে রাজ্যের সব জেলায় তিনি জনসংযোগ থেকে রোড–শো এবং জনসভা করেছেন অভিষেক। মানুষের ঘরে গিয়ে সমস্যার কথা শুনেছেন। আর তৈরি করেছেন স্বচ্ছ প্রার্থী তালিকা। যার উপর ভিত্তি করে হয়েছে মনোনয়ন–পর্ব। বর্তমানে দক্ষিন ২৪ পরগনাতে জনসংযোগ যাত্রায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...