Thursday, May 14, 2026

নতুন স্পনসরের খোঁজ বিসিসিআইয়ের, আবেদন করতে বিশেষ বিজ্ঞপ্তি বোর্ডের

Date:

Share post:

ইতিমধ্যে নতুন স্পনসরের খোঁজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন ভারতীয় দলের স্পনসর ছিল একটি শিক্ষামূলক সংস্থা। এবার নতুন স্পনসরের খোঁজ শুরু করল বিসিসিআই। তবে আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই তরফ থেকে জানিয়ে দিয়েছে কোন কোন ধরনের সংস্থা স্পনসর হতে পারবে না।

সূত্রের খবর, বোর্ডের তরফ থেকে জানান হয়, কোনও ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা, মদ প্রস্তুতকারী সংস্থা, জুয়া সংস্থা, খেলে টাকা উপার্জন করা যায় এমন কোনও সংস্থা, তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা, প্রাপ্তবয়স্কদের পণ্য প্রস্তুতকারী সংস্থা আবেদন করতে পারবে না।

২০১৯ থেকে এক শিক্ষামুলক সংস্থা চুক্তি করেছিল বোর্ডের সঙ্গে। ক্রিকেটারদের জার্সির সামনে থাকত সেই সংস্থার লোগো। প্রায় ২৮৮ কোটি টাকার চুক্তি করেছিল সেই সংস্থা।

আরও পড়ুন:প্রদর্শনী ম‍্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্তিনা, গোল করলেন লিও


 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...