Wednesday, June 3, 2026

থাকুক কেন্দ্রীয় বাহিনী, মানুষের ভোটে গতবারের থেকেও ভালো ফল করবে তৃণমূল: অভিষেক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে সারারাতই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার সন্ধের এই নির্দেশের কিছুক্ষণ পরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) স্পষ্ট জানিয়ে দিলেন, থাকুক কেন্দ্রীয় বাহিনী; মানুষের ভোটে জিতে গতবারের থেকেও ভালো ফল করবে তৃণমূল।

তৃণমূলে নব জোয়ার কর্মসূচি বৃহস্পতিবার ৫০ দিনে পড়ল। এদিন সন্ধেয় ডায়মন্ড হারবারে একটি লেজার শো-র আয়োজন করা হয়। দলের নেতাকর্মীদের সঙ্গে বসে সেই শো দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, “হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট৷ বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকুক। ভোট তো মানুষ দেবে৷ তৃণমূলের ভোট গতবারের থেকে বাড়বে।”

অভিষেকের কথায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। আর সেখানে আগের থেকে বেশি আসনে জয় পেয়েছে জোড়াফুল শিবির। এবারও পঞ্চায়েত ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের নিরিখে শাসকদলকেই বেছে নেবে বাংলার মানুষ। সেখানে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ যাকে দিয়েই ভোট করানো হোক না কেন ফলে তার কোনও প্রভাব পড়বে না। এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূল গতবারের থেকেও ভালো ফল করবে বলে আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:সাফল্যের ৫০ দিন পার! নবজোয়ার যাত্রার অর্ধশত দিবসে মানিকতলায় তৃণমূলের জয়গান


 

 

Related articles

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...