Friday, May 15, 2026

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট, মুখ খুললেন সাক্ষী

Date:

Share post:

বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের বিরুদ্ধে করা এফআইআর তুলে নিতে পারে দিল্লি পুলিশ। এমনটাই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে। ২৮ মে আন্দোলনকারী কুস্তিগিরেরা নতুন সংসদ ভবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেই সময় তাঁদের জোর করে আটকায় দিল্লি পুলিশ। করা হয় এফআইআর। সেই এফআইআর তুলে নিতে চলেছে দিল্লি পুলিশ, এমনটাই সূত্রের খবর।

এদিকে বৃহস্পতিবারই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা বাতিলের সুপারিশ করেছে। যেহেতু নাবালিকা কুস্তিগিরের বাবা তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন। সেই কারণে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা প্রত‍্যাহার করেছে দিল্লি পুলিশ। আর এই নিয়ে এবার মুখ খুললেন আন্দোলনকারী কুস্তিগির সাক্ষী মালিক। এক সাক্ষাৎকারে সাক্ষী বলেন,” নাবালিকার বাবার প্রথম বয়ানের পরই যদি ব্রিজভূষণকে গ্রেফতার করা হত তাহলে তিনি তার অভিযোগ প্রত্যাহার করতেন না। সেই সঙ্গে অন্য মেয়েরাও ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করার সাহস দেখাতে পারত, সকলেই এগিয়ে আসত।চার্জশিট নিয়ে আমরা আমাদের আইনি দলের সঙ্গে পরামর্শ করব এবং চার্জশিটের বিষয়বস্তু মূল্যায়ন করব। এরপর আমদের ভবিষ্যৎ-এ কী করণীয় সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ব্রিজভূষণকে গ্রেফতার করা হলেই যৌ.ন হয়রানির শিকার মহিলা কুস্তিগিরেরা ন্যায়বিচার পাবেন।”

আরও পড়ুন:ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল মোহনবাগান, রেকর্ড অর্থে বাগানে অনিরুদ্ধ : সূত্র

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...