Saturday, May 9, 2026

“শ.য়তানের খেলা শেষ হওয়া উচিত”, পাল্টা রাজ্যপালকে উত্তরপ্রদেশ-মনিপুর দেখালেন কুণাল

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন (Nomination) পর্বের অশান্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। রীতিমতো ক্ষোভের সুরে তিনি বলেন, “গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে। তার মানে গণতন্ত্র আক্রান্ত। পশ্চিমবঙ্গেই সেটার শেষের শুরু। যে কোনও মূল্যে সহিংসতা রুখতে হবে। গণতন্ত্রকে স্তব্ধ করার অনুমতি কাউকে দেওয়া হবে না। গণতন্ত্রে জনতাই প্রভু। নির্ভয়ে নিজের ভোট দেওয়ার অধিকার রয়েছে তাঁদের। গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনও জায়গা নেই।”

অন্যদিকে, রাজ্যপালের এমন বিবৃতির পাল্টা দিয়েছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন, “গোটা রাজ্যে নির্বিঘ্নে মনোনয়ন হচ্ছে। সেটা বিরোধীদের মনোনয়নের সংখ্যাতেই বোঝা যাচ্ছে। সামান্য কয়েকটা জায়গায় এখানে বিরোধীরা প্রার্থী পাচ্ছে না, সেখানে ওরা ঝামেলা করছে। এই দু-এক জায়গার ছবি দেখে, এত বড় বড় কথা বলার তো কোনও মানে হয় না। কীসের ভিত্তিতে এত কথা বলছেন রাজ্যপাল, সেটা ভাবতে হবে। মণিপুর (Manipur) নিয়ে এত কথা বলেন না, উত্তরপ্রদেশ নিয়েও বলেন না। বাংলার রাজ্যপাল হলেও ভারতের নাগরিক হিসাবে টুইট করতে তো বাধা নেই, তাহলে করেন না কেন?”

 

 

 

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...