Thursday, June 11, 2026

দ্রুত সুস্থ হয়ে উঠছেন রাহুল-বুমরাহ-শ্রেয়াস-পন্থ, এনসিএ-তে চলছে রিহ‍্যাব

Date:

Share post:

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল, যশপ্রীত বুমরাহ, শ্রেয়াস আইয়র এবং ঋষভ পন্থরা। এই মুহূর্তে এনসিএতে রিহ্যাবে করছেন এই তারকা ক্রিকেটাররা। মনে করা হচ্ছে এশিয়া কাপে ভারতীয় দলে ফিরতে পারেন রাহুল-বুমরাহ-আইয়র। ওপর দিকে পন্থ একদিনের বিশ্বকাপে ফিরতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরেই চোট-আঘাত সমস্যায় ভুগতে হচ্ছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারা।আইপিএল-এর আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রেয়াস। তাঁর জায়গায় নীতিশ রানা কলকাতার অধিনায়কত্ব করেন। এবারের আইপিএল-এ তাঁর না থাকা বড় ফ্যাক্টর হইয়ে গিয়েছে বলে মত কেকেআর সমর্থকদের। তবে এবার তিনি হয়ত ফিরছেন ভারতীয় দলে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়াস। সেই থেকেই ভারতীয় দলে ফিরতে পারেননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারেননি ভারতের মিডল অর্ডার ব্যাটার। এখন এনসিএ-তে রিহ্যাব করছেন শ্রেয়াস।

অন্যদিকে বুমরাহও দীর্ঘদিন মাঠের বাইরে। তিনিও এখন ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। চোটে বারবার কাবু হতে হয়েছে বুমরাহকে। ফিজিও থেরাপি চলছে তাঁর। গত মার্চ মাসে নিউজিল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন ভারতীয় দলের ফাস্ট বোলার। গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।

অন‍্যদিকে আইপিএল-এ চোট পান রাহুল। চোটের কারণে অস্ত্রোপচার করা হয় তাঁর। খেলতে পারেননি বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাব করছেন তিনিও।

এদিকে ঋষভ পন্থও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। মনে করা হচ্ছে, বিশ্বকাপে তাঁকে মাঠে দেখা যেতে পারে। সম্প্রতি এনসিএ-তে থাকাকালীনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পন্থ। সেখানে দেখা গিয়েছিল, ক্রাচ ছাড়াই সিড়ি ভেঙে উঠছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। পায়ে মোটা স্ট্র্যাপ থাকলেও সিড়ি দিয়ে ওঠা নামা করতে অসুবিধা হচ্ছে না তারকা ক্রিকেটারের। ফলে ভারতীয় ক্রিকেট ফ্যানদের আশা কিছুদিনের মধ্যেই হয়ত মাঠে দেখা যাবে পন্থকে। গত বছর মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ।

আরও পড়ুন:বড় চমক মোহনবাগানের, সবুজ মেরুনে নতুন ভূমিকায় হাবাস

 

 

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...