Thursday, June 11, 2026

মহিলা IPSকে যৌ.ন হেন.স্থা! প্রাক্তন DGPকে তিন বছরের কারাদ.ণ্ড

Date:

Share post:

সহকর্মী মহিলা পুলিশ আধিকারিককে(police official যৌন হেনস্থার অপরাধে তামিলনাড়ুর প্রাক্তন ডিজিপি রাজেশ দাসকে ৩ বছরের কারাদণ্ড দিল আদালত। শুক্রবার এই নির্দেশ দিয়েছে, তামিলনাড়ুর বিল্লুপুরম আদালত। যে মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছে তিনি নিজেও একজন আইপিএস আধিকারিক।

জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নিজের সিনিয়র আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন তামিলনাড়ুর এক মহিলা আইপিএস। অভিযোগ করেন, তৎকালীন মুখ্যমন্ত্রী পালানীস্বামীর নিরাপত্তার দায়িত্বে সফর করার সময় তাঁর যৌন হেনস্থা করেন ওই শীর্ষ আধিকারিক। এই অভিযোগের পর সাসপেন্ড করা হয় তৎকালীন ডিজিপি রাজেশ দাসকে। গোটা ঘটনার তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করে AIADMK সরকার।

সেই তদন্তকারী দলের একজন সদস্য বলেন, “তদন্তকারী কমিটির ৬৮ জন পুলিশ সহ অন্যান্য একাধিক ব্যক্তির সাক্ষ্য ও বক্তব্য রেকর্ড করে। এবং গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করে।” সেই তদন্তের ভিত্তিতেই দোষী প্রমাণিত হন প্রাক্তন ডিজিপি রাজেশ দাস। বুধবার তাঁর তিন বছরের সাজা ঘোষণা করেছে আদালত। উল্লেখ্য, ২০২১ সালে এই বিষয়টি রীতিমতো নির্বাচনী ইস্যুতে পরিণত হয়। এবং তৎকালীন বিরোধী দলীয় নেতা এম.কে. স্ট্যালিন ক্ষমতায় এলে যথাযথ আইনি প্রক্রিয়া ও শাস্তির আশ্বাস দিয়েছিলেন।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...