Monday, May 4, 2026

সিনেমা হলে ‘আদিপুরুষ’ দেখল হনুমান! কাকতালীয় না অন্য কিছু..

Date:

Share post:

মুক্তিতেই কি মুখ থুবড়ে পড়ল ওম রাউত (Om Raut)পরিচালিত ‘ আদিপুরুষ’ (Adipurush)? শুক্রবার রিলিজের আগে যে উন্মাদনা ছিল, সন্ধ্যার পর সেই ঝলক আর চোখে পড়ল না। কেউ বলছেন, পরিচালকের রামায়ণ পড়া উচিৎ আবার কেউ বলছেন বাল্মীকির সম্মানে আঘাত দেবে এই ছবি। কেউ কেউ আবার VFX দেখে মুগ্ধ। কিন্তু সিনেমার অভিনেতারা নন বরং স্ক্রিনিং-এ নজর কাড়ল স্বয়ং হনুমান (Monkey)। সিনেমাহলের একটি আসন হনুমানের জন্য বরাদ্দ রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। কারণ হিসাবে বলা হয়েছিল, রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত মানা হয় হনুমানকে। তাই তার জন্য একটি বিশেষ আসন থাকবে। এবার খোদ হনুমানের আগমন প্রেক্ষাগৃহে? ছবির স্ক্রিনিং-এর সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর সেখানেই দর্শকের নজরে এল হনুমান।

বিতর্ক মাথায় নিয়েই ১৬ জুন দেশ জুড়ে মুক্তি পেয়েছে প্রভাস (Prabhash), কৃতি (Kriti Sanon), সইফ অভিনীত বিগ বাজেট মুভি ‘আদিপুরুষ’। হলে একটি আসন হনুমানের জন্য বরাদ্দ করার নিয়ম মানা হয়েছিল সর্বত্র। নির্মাতাদের ঘোষণা ও বিশ্বাসকে সম্মান দিয়ে সত্য়িই বজরংবলি এসে আদিপুরুষ দেখবেন, এমনটা কেউ কখনও আশা করেছেন বলে মনে হয়না। কিন্তু সেটাই বাস্তবে ঘটল। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা গেল, মাল্টিপ্লেক্সে দেখানো হচ্ছে আদিপুরুষ। আর সেখানেই ঢুকে পড়েছে এক বানর (কেউ কেউ বলছেন হনুমান)। স্ক্রিনে তখন রাম রূপে ধরা দিয়েছেন প্রভাস। আর সেই বানরের চোখ পর্দার দিকে। মুহূর্তে ফ্রেমবন্দি সেই ভিডিও রীতিমতো ভাইরাল। কেউ বলছেন বিশ্বাসের জয়, কেউ বলছেন পুরো বিষয়টাই নাকি পূর্ব পরিকল্পিত। যদিও সিনেমার রিপোর্ট খুব একটা ভাল নয়।

 

Related articles

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
61 এগিয়ে
বিজেপি
72 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে