Thursday, May 14, 2026

সকাল থেকেই মেঘের গর্জনের সঙ্গে ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়!

Date:

Share post:

ঘন কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। সেইসঙ্গে মেঘের গর্জন। আষাঢ়ের শুরুতেই তুমুল বৃষ্টি শহর কলকাতা সহ একাধিক জেলায়। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে।তবে সপ্তাহের শুরুতে একনাগাড়ে বৃষ্টির জেরে দুর্ভোগে পড়েছেন অফিস যাত্রীরা।বৃষ্টি থামার কোনও লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না।উল্টে বেড়েই চলেছে বৃষ্টির দাপট।

আরও পড়ুনঃআগামী দিনে এক নম্বর হবে ডায়মন্ড হারবার: অভিষেক

রবিবারই হাওয়া অফিস জানিয়েছিল দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আর দেরি নেই। পূর্বাভাসকে সত্যি করে সোমবার সকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলছে মেঘের গর্জন।একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।যদিও এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...