Thursday, June 4, 2026

পাথরপ্রতিমায় প্রকাশ্যে রামধনু জোট! ‘আমের’ সমর্থনে বাম-কংগ্রেস-বিজেপি

Date:

Share post:

বাম-কংগ্রেসের ঘোষিত জোটের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে সেই রামধনু জোট। পাথরপ্রতিমার নির্দল প্রার্থীকে একসঙ্গে সমর্থন করছে বিজেপি-বাম-কংগ্রেস (BJP-Left-Congress) পোস্টার চাপিয়ে সেকথা জানিয়েছেন প্রার্থী বন্দনা মজুমদার।

কয়েকদিন আগেই তৃণমূলের মিডিয়া সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য ISF নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে দেন। সেই টুইট শেয়ার করে রামধনু জোটকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আর ‘ঢাক ঢাক গুড় গুড়’ নয়, একেবারে প্রকাশ্যে রামধনু জোট। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে রুখতে মরিয়া বিরোধীরা জোট বেঁধে প্রার্থী দিল।নজিরবিহীন ছবি পাথরপ্রতিমা বিধানসভার ৪৩ নম্বর বুথে। সেখানে প্রার্থী হয়েছেন বন্দনা মজুমদার। আর তাঁকে সমর্থন করেছে বাম-কংগ্রেস-বিজেপি।

শাসকদল বারবারই অভিযোগ করে, বাংলায় বামের ভোট গিয়েছে ‘রামে’। শুধু তাই নয়, গোপনে জোট বেঁধে তৃণমূলকে হারানোর খেলায় নেমেছে বাম-কংগ্রেস-বিজেপি। রাজ্যের সাম্প্রতিক একাধিক সমবায় নির্বাচনে বাম-বিজেপিকে একসঙ্গে লড়তে দেখা গিয়েছিল। এমনকি অরাজনৈতিক সংগঠন বলে দাবি করা অনেক শাসক-বিরোধী আন্দোলনের মঞ্চেও এক সারিতে দেখা গিয়েছে বাম, কংগ্রেস, বিজেপির রাজ্য নেতৃত্বকে। সেই আঁচ এবার পঞ্চায়েত নির্বাচনেও পড়ল। তবে এত করেও শাসক দলকে পরাস্ত করা সহজ হবে না বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- জমি সংক্রান্ত ব.চসা, জেঠুর বিরুদ্ধে ভাইপোকে কুয়োয় ঠেলে ফেলে দেওয়ার অ.ভিযোগ

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...